1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রেমের টানে যুবতীর অনশন, পালালো প্রেমিক – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টির প্রভাবে ঢাকায় সবজির বাজার চড়া, দাম ছুঁয়েছে সেঞ্চুরি আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রেমের টানে যুবতীর অনশন, পালালো প্রেমিক

লিটন পাঠান
  • প্রকাশ শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে, গাজীপুর জেলার গাছা থানার ফিরোজুল হকের মেয়ে সুইটি আক্তার সায়না (২০) প্রেমিক ইব্রাহিমের সাথে ঘর বাঁধার আশায় গত বৃহস্পতিবার রাতে ওই গ্রামে উপস্থিত হন। কিন্তু সুইটি বাড়িতে পৌঁছালে প্রেমিক ইব্রাহিম সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে রঙ নম্বরের মাধ্যমে সুইটি আক্তার সায়নার সাথে পরিচয় হয় মোড়াকড়ি গ্রামের ফারুক মিয়ার ছেলে ইব্রাহিমের। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। সুইটির অভিযোগ, ইব্রাহিম তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন সম্পর্ক চালিয়ে গেছে।

অবশেষে ইব্রাহিমের কথায় আস্থাশীল হয়ে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে গাজীপুর থেকে লাখাইয়ে চলে আসেন তিনি। কিন্তু বৃহস্পতিবার রাতে ইব্রাহিমের বাড়িতে পৌঁছার পরপরই ইব্রাহিম অদৃশ্য হয়ে যায়। এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে সুইটি প্রেমিকের বাড়ির উঠোনে অনশন শুরু করেন। রাত ১২টা পর্যন্তও অনশন চলছিল বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টি দেখতে জড়ো হন এবং বিভিন্ন মন্তব্য করতে থাকেন। কেউ কেউ ইব্রাহিমের দায়িত্বহীনতাকে নিন্দা করেন, আবার কেউ সুইটির সাহসী পদক্ষেপের প্রশংসা করেন।

এ ব্যাপারে স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত সমাধান করা না হলে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে।

তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অন্যদিকে ইব্রাহিমের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ রিপোর্ট লেখা পর্যন্ত সুইটি আক্তার সায়না বিয়ে না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park