1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

পোশাকের মতোই যশোরের ফুল বিদেশে রফতানি করতে চাই: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যশোরে ফুল চাষ একটি গুরুত্বপূর্ণ শিল্পে পরিণত হয়েছে এবং পোশাক শিল্পের মতোই এই ফুলকে আন্তর্জাতিক বাজারে রফতানি করার উদ্যোগ নিতে চান তারা। তার মতে, পরিকল্পিতভাবে আধুনিক চাষ ও রফতানি ব্যবস্থা গড়ে তুলতে পারলে যশোরের ফুল বৈদেশিক মুদ্রা আয়ের একটি নতুন খাতে পরিণত হতে পারে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, খুলনায় নির্বাচনী জনসভা শেষে যশোরে এসে যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার বিএনপি প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল সক্রিয়ভাবে চেষ্টা করছে। তিনি নাম উল্লেখ না করে জামায়াত আমিরের সমালোচনা করে বলেন, কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা পরে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অজুহাত দিচ্ছেন, যা প্রশাসনের বক্তব্য অনুযায়ী সত্য নয়।

তিনি আরও বলেন, যারা জনগণের কাছে মিথ্যা কথা বলে, তারা মোবাইল ফাইন্যান্সিয়াল নম্বর দিয়ে টাকা সংগ্রহ করছে—এটাই তাদের চরিত্রের পরিচয়। উপস্থিত জনতার উদ্দেশে তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি একাত্তরের প্রসঙ্গ টেনে বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park