1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

পাকিস্তানে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা, পাঞ্জাবে নিহত ৫৪

ডেস্ক নিউজ
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা ভারি বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২৭ জন। পরিস্থিতি মোকাবিলায় প্রদেশের কয়েকটি জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবার, ১৭ জুলাই দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। খবর দিয়েছে ডন এবং বার্তা সংস্থা এএফপি।

সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ৫৪-তে পৌঁছেছে এবং অধিকাংশই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা।

পাঞ্জাব ওয়াসার মহাপরিচালক তৈয়ব ফরিদ জানান, রাওয়ালপিন্ডি, চাকওয়াল ও আশপাশের এলাকাগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের ফলে নদীর পানি উপচে পড়েছে, যার ফলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।

রেসকিউ পাঞ্জাবের মুখপাত্র ফারুক আহমেদ জানান, প্রদেশজুড়ে ৩৩ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ১৭৬ জন। চাকওয়াল জেলায় গত ১০ ঘণ্টায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আকস্মিক বন্যার অন্যতম কারণ।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টি কমতে থাকায় পানি নামতে শুরু করেছে এবং আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে। জেলার কমিশনার কুরাতুল আইন মালিক জানিয়েছেন, উদ্ধার তৎপরতা চালাতে ওয়াসা, রেসকিউ ১১২২ ও অন্যান্য সংস্থাকে তৎপর করা হয়েছে।

প্রয়োজনীয় সেবা নিশ্চিতে হাসপাতাল ও সরকারি ভবনে ত্রাণ শিবিরও খোলা হয়েছে। এর আগে পাকিস্তান আবহাওয়া বিভাগ ১৭ জুলাই পর্যন্ত ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park