ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ করা হয়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন সংসদ গঠনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই দিনে দেশজুড়ে গণভোটও সম্পন্ন হয়। ভোটকেন্দ্রগুলোতে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যাশায় ভোটাররা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ব্যালটের মাধ্যমে নিজেদের মতামত প্রদান করেন।
ইসি সূত্র জানিয়েছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার পর এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল অংশ নেয়। প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ মোট ৫১টি দল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
ইসির তথ্যানুযায়ী, বিএনপি ২১২টি আসনে জয়লাভ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৭৭টি আসন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৭টি আসন। স্বতন্ত্র ও অন্যান্য দল বাকি আসনগুলোতে বিজয়ী হয়েছে।
এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার অপেক্ষা এখন কেবল সময়ের