1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে: সেনাবাহিনী – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে ডাকাতির ঘটনায় দলের সর্দার গ্রেফতার কুমিল্লার লালমাই নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে বাক-বিতন্ডা, অবশেষে বাবার হাতে মাদাকাসক্ত ছেলে খুন নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রাম মাঠ দিবস অনুষ্ঠিত বন্দরে এমআর ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা, পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতরে ডাকসু নেতার ওপর হামলা নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ

নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে: সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে: সেনাবাহিনী

দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের ঘোষিত রূপরেখা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক বলে মন্তব্য করেছেন আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। তিনি বলেন, নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও মজবুত হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যাবে।

বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স ম্যাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, “আপনারা জানেন, শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। কিন্তু গত ১৫ মাস ধরে আমরা বাহিরে দায়িত্ব পালন করছি। নির্বাচনের পরও হয়তো কিছুদিন থাকতে হবে। এ কারণে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।”

তিনি আরও বলেন, “যে ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সেনাবাহিনী বর্তমানে দায়িত্ব পালন করছে, এ রকম পরিস্থিতি বাংলাদেশ অতীতে কখনও দেখেনি।”

সোশ্যাল মিডিয়ায় সেনাবাহিনী নিয়ে চলমান বিভ্রান্তি ও অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, “কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালাচ্ছে। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই—সেনাবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি বাহিনীর প্রতিটি সদস্য অনুগত। সোশ্যাল মিডিয়ার মিথ্যা প্রচারণার বিরুদ্ধে আলাদা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই, কারণ মিথ্যাকে সত্য দিয়েই মোকাবিলা করা যায়।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park