ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ভোটারদের মধ্যে ৫৯.৪৪ শতাংশ ভোট দিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য প্রদান করেন।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোট স্থগিত রাখা হয়েছে।
দেশে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। শেরপুর-৩ আসনের চার লাখ ১৩ হাজার ৩৩৭ জন ভোটার ভোট দিতে পারেননি। ফলে ২৯৯ আসনের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন, এদের মধ্যে ৫৯.৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার ব্যবহার করেছেন।