1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নবীনগরে সরকারি খালে স্থাপনা নির্মানে ভোগান্তি,  এলাকাবাসীর ক্ষোভ  – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

নবীনগরে সরকারি খালে স্থাপনা নির্মানে ভোগান্তি,  এলাকাবাসীর ক্ষোভ 

সঞ্জয় শীল
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশ বাজারের পশ্চিম পাশে সরকারি খালের উপর অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মৃত ছন্দু মিয়ার ছেলে শওকত মিয়ার বিরুদ্ধে। গত বুধবার (৩০ জুলাই ২০২৫) ঘটনাস্থল পরিদর্শন করলে দেখা যায়, সরকারি খাল দখল করে ঘর নির্মাণ করা হয়েছে। 

এছাড়া প্রতিবেশী মহসিন মিয়ার জমিতে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগও তুলেছেন তিনি। মহসিন মিয়া বলেন, ভূমি অফিসের নায়েবে বারণ করা সত্বেও  শওকত মিয়া তার প্রভাব দেখিয়ে সরকারি খালের উপর এবং আমার জমিতে জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করেছে। আমি বাধা দিতে গেলে আমাকে এবং আমার পরিবারকে অনেক মারধর করেছে এবং আমার ঘরে হামলা করেছে। এ বিষয়ে আমি মামলা ও করেছি। এর ফলে আমি আমার নিজের জমিতে বিল্ডিং তৈরি করতে পারছি না।

বাঁশবাজারের ব্যবসায়ী মনির হোসেন জানান, শওকত মিয়ার কাছে থেকে বিল্ডিং সহ জায়গা ২২ লাখ টাকা দাম দরে দুই লক্ষ টাকা  বায়না করেছিলাম পরে জায়গা  মেপে দেখি এখানে সরকারি জায়গা আছে তাই আমি আমার বায়না দেওয়া দুই লক্ষ টাকা ফেরত নিয়ে আসি।

স্থানীয় বাসিন্দা কাইয়ুম মিয়া বলেন, সরকারি খাল দখল হলে এলাকার পানি নিষ্কাশন ব্যাহত হবে, যার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এটা আমাদের গ্রামের জন্য খুবই দুশ্চিন্তার বিষয়।

অভিযুক্ত শওকত মিয়া সরকারি খালের উপর ঘর নির্মাণ অবৈধ স্বীকার করে বলেন,আশেপাশে অনেকেই সরকারি খাল ও খাস জমি দখল করেছে।সরকার যখন চাইবে তখন দখল ছেড়ে দেবো।

এলাকাবাসী এবং স্থানীয়রা সরকারের ভূমি অফিস এবং প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানাচ্ছেন যেন সরকারি সম্পদ রক্ষা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পারেন।

নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর জানান,অবৈধ দখল ও নির্মাণ নিয়ে আমরা সর্তক। দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিব।

এলাকাবাসীর প্রত্যাশা অবিলম্বে সরকারি খাল পুনরুদ্ধার এবং অবৈধ ঘর নির্মাণ বন্ধ করার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park