1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চট্টগ্রামে পানির স্রোতে মুল সেতু ভেঙে গেছে,সীমাহীন দুর্ভোগে – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

চট্টগ্রামে পানির স্রোতে মুল সেতু ভেঙে গেছে,সীমাহীন দুর্ভোগে

এম মনির চৌধুরী
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন স্টারশিপ এলাকায় মূল সড়কে সেতু ভেঙে পড়েছে। এতে শহরের সাথে পাশ্ববর্তী উপজেলা ও আশেপাশের এলাকার যোগাযোগে ব্যাপক ব্যাঘাত ঘটছে৷ বিকল্প সড়ক ব্যবহারে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,  প্রবল ভারী বর্ষণের ফলে পুরোনো সেতুটির একপাশ ভেঙে যায়৷ প্রথমে একটি খণ্ড দেবে গেলেও আধা ঘণ্টা পর অর্ধেক ভেঙে তলিয়ে যায়৷ তবে সেতুর অপর পাশে ও ফাটল দেখা দিয়েছে৷ ঝুঁকি নিয়ে সেটির উপর দিয়ে যান চলাচল করলেও কোন নির্দেশনা দেওয়া হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্টারশিপ সেতুটির উত্তর পাশ ভেঙে তলিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি রয়েছে। উৎসুক জনতা ভাঙা ব্রিজ দেখতে ভিড় করছেন। স্থানীয় বাসিন্দা মো জাগির হোসেন বহু বছর আগে স্টারশিপ এলাকার বীর্জা খালের উপর ব্রিজটি নির্মাণ করা হয়৷ স্থানীয়রা কয়েকবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানালেও কেউ কর্ণপাত করেনি৷ খালটি শীতলঝর্ণা খালের সাথে সংযুক্ত হয়েছে। ব্রিজ ভেঙে পড়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

সিএনজি চালক আলী রেওয়াজ বলেন, এটি একটি ভারী শিল্প এলাকা৷ প্রতিদিন কারখানার ও সাধারণ গাড়িসহ শতশত যানবাহন এই সড়ক ব্যবহার করে শহরে যাওয়া-আসা করে৷ কিন্তু সড়কের ব্রিজ ভেঙে পড়ায় যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন বর্তমানে৷ একপাশ দিয়ে যান চলাচল করলেও জট সৃষ্টি হচ্ছে৷ অনেককে বিকল্প সড়ক ব্যবহার করে নগরের মুরাদপুর হয়ে দুই নম্বর গেইটে যেতে হচ্ছে৷রভোর সাড়ে পাঁচটায় তারা বিষয়টি আঁচ করতে পেরে লাল ফিতা টাঙিয়ে যান চলাচল বন্ধ করে দেন৷ করে প্রশাসনকে বিষয়টি জানান তারা৷ তার আধা ঘন্টা পরে অর্ধেক সেতু বিকট শব্দে ভেঙে পড়ে৷ তিনি আশঙ্কা করেন ফাটল দেখা দেয়ায় পাশের অংশ যেকোনো সময় ভেঙে পড়তে পারে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park