1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

নবাবগঞ্জের সেনা টহলে তিন মাদক কারবারি আটক, মাদক ও টাকা উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের নিয়মিত রাত্রিকালীন টহল দলের তৎপরতায় নবাবগঞ্জের পুরাতন বান্দুরা এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, নগদ অর্থসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনা সূত্র জানায়, গত ২০ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের একটি টহল দল পুরাতন বান্দুরা এলাকায় দায়িত্ব পালনকালে একটি স্থানীয় রেস্তোরাঁর পাশে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। সেনা টহল দলকে দেখে তারা পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের একজনকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়।

এ সময় ওই রেস্তোরাঁ এলাকায় নিয়মিত ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত মাদক ব্যবসায়ী এস কে মোহাম্মদ নাজমুল হোসেন সেনা টহল দলকে দেখে পার্শ্ববর্তী একটি বাড়িতে ঢুকে গেট বন্ধ করে দেন। পরে নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পুলিশ নাজমুলকে তার বাসা থেকে আটক করে এবং তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৩২০ টাকা উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে নাজমুল স্বীকার করেন, ওই টাকা আগের দিন আনুমানিক ১০০ পিস ইয়াবা বিক্রি করে অর্জিত।

অভিযান শেষে আটক তিনজনকে উদ্ধারকৃত মাদক, নগদ অর্থ ও অন্যান্য আলামতসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—এস কে মোহাম্মদ নাজমুল হোসেন (২৯), সোহাগ বিশ্বাস (২৪) ও মহসিন মল্লিক (৩৬)। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, ৩৮ হাজার ৩২০ টাকা, দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং মাদক সেবনের সরঞ্জামাদি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park