1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৬৮ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশা প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ চাই: সংসদে ক্ষোভ প্রকাশ নাহিদ ইসলামের নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বাংলাদেশিদের ভারতের ভিসা প্রদানে শিগগিরই ইতিবাচক পরিবর্তনের আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর গোবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে শিরোপা জিতলো ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ সেনবাগ সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী মীর কাশেম দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন নোয়াখালী সদরে ডিবির অভিযানে ৩ জুয়াড়ি গ্রেপ্তার রুয়েটে পরীক্ষায় অনিয়মের দায়ে পাঁচ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৬৮

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামজনিত উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৪ শিশু এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৬ শিশুর। রোববার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামজনিত উপসর্গ নিয়ে মোট ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ২৮ শিশু। এভাবে দেশে হাম পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের শরীরে। এখন পর্যন্ত দেশে হাম আক্রান্ত শিশুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে।

এছাড়া সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা এখন পর্যন্ত মোট ১০ হাজার ২২৫ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭ হাজার ৬৫৬ শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park