চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন কেন্দ্রে ভোট প্রদান ও প্রশাসনিক কার্যক্রমের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, সারাদেশে মোট ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
তথ্য অনুযায়ী, ৫৯টি কেন্দ্রে জালভোট প্রদান হয়েছে এবং তিনটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে ১৪টি কেন্দ্রে। এছাড়া বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে ১৩৫ স্থানে।
ভোট দিতে বাধা দেওয়া হয়েছে ১৮টি কেন্দ্রে। নির্বাচনী কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলার ঘটনা ঘটেছে ৩৩টি স্থানে। এছাড়া চারটি কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং ছয়জন প্রার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।