1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দুদকের মামলার পর অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পুতুল – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

দুদকের মামলার পর অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পুতুল

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১২ জুলাই, ২০২৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল অনির্দিষ্টকালের ছুটিতে গেছেন। শুক্রবার (১১ জুলাই) থেকে তার ছুটি কার্যকর হয়েছে। আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক সংস্থা হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডব্লিউএইচও মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রেয়েসুস এক অভ্যন্তরীণ ইমেইলে জানান, পুতুলের অনুপস্থিতিতে সংস্থার সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহম ‘অফিসার ইন চার্জ’ হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ১৫ জুলাই তিনি নয়াদিল্লির অফিসে যোগ দেবেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতারণা, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা করেছে। হেলথ পলিসি ওয়াচের পূর্ববর্তী প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, এ বছরের জানুয়ারিতে দুদক তার বিরুদ্ধে তদন্ত শুরু করে।

দুদকের অভিযোগ অনুযায়ী, ডব্লিউএইচও আঞ্চলিক পরিচালক হওয়ার প্রচারণার সময় পুতুল নিজের একাডেমিক রেকর্ড সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি সম্মানী পদ থাকার কথা দাবি করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪৬৮ (প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি) এবং ৪৭১ (জাল দলিল ব্যবহার) ধারায় মামলা হয়েছে।

এছাড়া, তার নেতৃত্বাধীন সুচনা ফাউন্ডেশনের জন্য প্রায় ২.৮ মিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংক থেকে সংগ্রহের অভিযোগ রয়েছে, যা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এই অর্থ কীভাবে ব্যবহার করা হয়েছে, তা এখনও বিস্তারিতভাবে জানা যায়নি। এ সংক্রান্ত অভিযোগ দণ্ডবিধির ৪২০ ধারা (প্রতারণা ও অসদাচরণে সম্পত্তি গ্রহণ) এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অন্তর্ভুক্ত।

অভিযোগ দায়েরের পর থেকে পুতুল বাংলাদেশের বাইরে অবস্থান করছেন এবং দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে স্বাভাবিকভাবে সফর করতে পারছেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র : যুগান্তর

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park