1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

দশমিনায় ছাত্র অধিকার পরিষদের ৫১সদস্য কমিটির ৪৩ জনের পদত্যাগ 

রবিউল হাসান ডব্লিউ
  • প্রকাশ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

দশমিনা উপজেলায়  সংবাদ সম্মেলন করে ছাত্র অধিকার পরিষদের ৫১সদস্য কমিটির ৪৩ জনের পদত্যাগের খবর পাওয়া গেছে। 

শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলা গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয় লিখিত ভাবে ওই কমিটি থাকা ৪৩ জন সদস্য লিখিতভাবে পদত্যাগ করেন।

জানা যায়,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পটুয়াখালীর দশমিনা উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে মো.মাসুদুর রহমানকে  সভাপতি ও হাসান মামুনকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম ও সাধারণ সম্পাদক রুবেল মাহমুদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে  আগামী এক বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ওই কমিটি নিয়ে টানা দুই সপ্তাহ ধরে বিতর্ক সৃষ্টি হয়েছে উপজেলা জুড়ে। এছাড়াও এই কমিটি তৃণমূল পর্যায়ের ছাত্রদের মূল্যায়ন না করে কমিটি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই কমিটির ৪৩ সদস্য সংবাদ সম্মেলন করে লিখিতভাবে পদত্যাগ করেছেন তারা। 

কমিটির যারা পদত্যাগ করেছেন তারা হলো কমিটির যারা পদত্যাগ করেছেন তারা হলো সিনিয়র সহ-সভাপতি ফয়সাল মৃধা,হসিব হোসেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হোসেন,ইউসা বিন মুসা,নোমান ইসলাম,মিনহাজ ইসলাম,দপ্তর সম্পাদক হাসান মাহমুদ,সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন,নাবিল, বিপ্লব, শান্ত ইসলাম,প্রচার সম্পাদ জাহিদুল ইসলাম জয়,সহপ্রচার সম্পাদ মিদুল,সাহিত্য বিষয়ক সম্পাদক, মেহেদী হাসান,সহ সাহিত্য বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম,জাহিদুল ইসলাম,অর্থ সম্পাদক মানসুর হাওলাদার,সহ-অর্থ সম্পাদক সাকিব হাসান,সমাজ সেবা সম্পাদক মাইনুল ইসলাম হৃদয়,ক্রীড়া সম্পাদক,নাইম ইসলাম নাইমুল,সাংস্কৃতিক সম্পাদক গোলাম রাব্বি,সহ-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক,নাইমুল ইসলাম নাইম,স্বাধীনতা ও মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান,জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদকঃ ইমরান গাজী,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,বাইজিদ ইসলাম,শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক,মোঃ সিয়াম মৃধা,আইন বিষয়ক সম্পাদক,রিফাত গাজী,সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ তামিম,ধর্ম বিষয়ক সম্পাদক,মোঃ সাইদুল ইসলাম,সহ-ধর্ম বিষয়ক সম্পাদক তাহিদুল ইসলাম,কৃষি বিষয়ক সম্পাদক মোঃ তাহিন, সহ-কৃষি বিষয়ক সম্পাদক মো আবু তাহের,কার্যকারী সদস্য বাইজিদ শিকদার,ইমরান গাজী,সজিব হাওলাদার,আলামিন,মাহফুজ,ইউসুফ,আসাদুল ইসলাম,বাইজিদ শিকদার,তানভীর শিকদার, রিয়াজ হোসেন।

এ বিষয়ে পদত্যাগ কৃত ওই কমিটি দপ্তর সম্পাদক হাসান মাহমুদ জানান,বর্তমান কমিটির সাধারণ সম্পাদক হাসান মামুন জেলা ছাত্র অধিকারের সদস্য তাকে দশমিনা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বানানো হয়েছে।এছাড়াও অর্থ বাণিজ্যের বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে, সেখানে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। তাই আমরা  ওই কমিটির ৪৩ সদস্য সকলে আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিয়ে কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। এছাড়াও যতদিন বাচবো সাবেক ভিপি নুরুল হাক নুর ভাইয়ের হাত ধরে রাজনীতি করবো। তাই আমাদের কোন পোস্ট পজিশন লাগবেনা। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park