সারা দেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে প্রশাসন ভবন-৪-এর দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পদোন্নতির পাশাপাশি প্রশাসনিক গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্তও গৃহীত হয়।
পদোন্নতি পাওয়া বিচারকদের তালিকা অনুমোদনের জন্য দ্রুতই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।