1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

তাহিরপুর ও দোয়ারাবাজারে পৃথক অভিযানে ৩২টি ভারতীয় চোরাই গরু ও নৌকা আটক

সানোয়ার হোসেন
  • প্রকাশ শনিবার, ২ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে ৩২টি ভারতীয় চোরাই গরু ও একটি স্টিলবডি নৌকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাতে (২ আগস্ট রাত ১টা ৩০ মিনিটে) তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী উত্তর শ্রীপুর ইউনিয়নের কচুয়াছড়া এলাকায় বিরেন্দ্রনগর বিওপি’র সদস্যরা মালিকবিহীন অবস্থায় ১৮টি ভারতীয় গরু ও একটি স্টিলবডি নৌকা আটক করে। সীমান্ত পিলার ১১৯২/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এসব গরু ও নৌকা উদ্ধার করা হয়। এ অভিযানে জব্দকৃত মালামালের সিজার মূল্য ধরা হয়েছে প্রায় ২০ লাখ ৪০ হাজার টাকা।

অন্যদিকে, একই দিন দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর এলাকায় বাঁশতলা বিওপি’র সদস্যরা সীমান্ত পিলার ১২৩০/এমপি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় গরু আটক করে। এ গরুগুলোর সিজার মূল্য প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকা।

দুটি অভিযানে জব্দকৃত ভারতীয় গরু ও নৌকার মোট সিজার মূল্য প্রায় ৩০ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত স্টিলবডি নৌকাসহ ভারতীয় গরু সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park