1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

ডাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের স্থগিতাদেশের প্রতিবাদে শিক্ষার্থীরা সোমবার বিকেল সাড়ে ৪টায় বিক্ষোভ মিছিল শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এই সময় শিক্ষার্থীরা “হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু”, “ডাকসু নিয়ে প্রহসন চলবে না” ইত্যাদি স্লোগান দেন।

ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই হাইকোর্টের রিটের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরাও আদালতে উপস্থিত আছেন।

উল্লেখ্য, হাইকোর্ট ৩০ অক্টোবর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছেন। মূলত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দেওয়া রিটের ভিত্তিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

ঢাবি কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন ৯ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। নির্বাচনের পক্ষের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং উমামা ফাতেমা উভয়েই বলেছেন, নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park