1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
টেকনাফে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত ২৮ রোহিঙ্গা আটক, আশ্রয়দাতা যুবক আটক – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ কম দামে ওষুধ বিক্রি: কলাপাড়ায় ফার্মেসি বন্ধ সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত, সোমবার প্রকাশ হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাঠালেন তারেক রহমান দেশে হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১ হাজার ছাড়াল শিরীন শারমিনকে সামনে রেখে নতুন আওয়ামী লীগ গঠনের চেষ্টা ব্যর্থ হবে: গোলাম মাওলা রনি প্রভাবশালী-প্রশাসনের কব্জায় সুন্দরগঞ্জের পেট্রোল পাম্প

টেকনাফে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত ২৮ রোহিঙ্গা আটক, আশ্রয়দাতা যুবক আটক

শামসুল আলম শারেক
  • প্রকাশ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
টেকনাফে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত ২৮ রোহিঙ্গা আটক, আশ্রয়দাতা যুবক আটক

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বাইরে বসবাসরত নারী-পুরুষ ও শিশুসহ ২৮ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে র‌্যাব-১৫। এসময় রোহিঙ্গাদের আশ্রয়দাতা স্থানীয় এক যুবককেও গ্রেপ্তার করা হয়।

শনিবার (১২ অক্টোবর) রাতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। আটক আশ্রয়দাতা হলেন হ্নীলা পশ্চিম শিকদারপাড়া এলাকার রশিদ আহম্মেদের ছেলে বোরহান উদ্দিন (১৮)।

র‌্যাব জানায়, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে রোহিঙ্গারা অবৈধভাবে ক্যাম্পের বাইরে ভাড়া বাসা নিয়ে বসবাস করছে, এমনকি জায়গা কিনে স্থায়ীভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা করছে। ক্যাম্পের বাইরে এসে তারা খুন, ছিনতাই, ডাকাতি, মাদকপাচার, অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে কক্সবাজারসহ আশপাশের জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

ইতিপূর্বেও র‌্যাব-১৫ একাধিক অভিযানে ক্যাম্পের বাইরে অবস্থানকারী রোহিঙ্গাদের আটক করেছে। ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস রোধে ও আইন-শৃঙ্খলা উন্নয়নে র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে অবস্থান প্রতিরোধে আমাদের সাড়াশি অভিযান চলমান রয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park