1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

চকরিয়ার কাকারায় বন বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার বনভূমি উদ্ধার

এ.এম. আইয়ুব
  • প্রকাশ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের অধীন ফাঁসিয়াখালী রেঞ্জ এর কাকারা বনবিটের কাকারা মৌজায় সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে বাদশার টেক এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে দুই একর বনভূমি উদ্ধার করেছে কাকারা বনবিট।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের (ডিএফও) মোঃ মারুফ হোসেন ও ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা ছাদেকুর রহমান এর নির্দেশে এবং কাকারা বনবিট কর্মকর্তা মোঃ সাউদ যাহীনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিটের স্টাফ এবং কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যরা অংশ গ্রহণ করেন।

অভিযানে কাকারা মৌজার সংরক্ষিত বনভূমির আরএস-৪৮৫০ নম্বর দাগের দুই একর জবর দখল করা বনভূমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান কাকারা বনবিট কর্মকর্তা মোঃ সাউদ যাহীন।  

কাকারা বনবিট সূত্রে জানা যায়,  উদ্বারকৃত দুই একর বনভূমির অনুমানিক দাম ৫০ লক্ষ টাকা।

এ অভিযানে নিরাপত্তা জোরদার করে সম্পূর্ণ এলাকাটি দখলমুক্ত করা হয়েছে। পাশাপাশি বনভূমি দখলে যারা জড়িত ছিলেন,তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

কাকারা বনবিট কর্মকর্তা মোঃ সাউদ যাহীন বলেন,যারাই বনভূমি দখল করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবেই। আমরা চাই সকল বনভূমি উদ্ধার হবে ভবিষ্যতে আর কেউ বনভূমি দখল করতে পারবেনা। 

এ বিষয়ে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা ছাদেকুর রহমান বলেন,সংরক্ষিত বনভূমি রক্ষার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বন বিভাগের বনভূমি,বনবিভাগ কে ফেরত দিতে হবে। দখল বা দখলের চেষ্টা করলে কাউকে কোন অবস্থায় ছাড় দেয়া হবে না।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park