1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজারে আতশবাজি-কনসার্ট বন্ধসহ ৭ নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপনকে কেন্দ্র করে কক্সবাজার জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতটি নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। মঙ্গলবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত এসব বিধি-নিষেধ কার্যকর থাকবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে কক্সবাজার শহর ও সমুদ্রসৈকত এলাকায় আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। দুর্ঘটনা ও নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে আতশবাজি ও পটকা বিক্রি ও বিপণন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

এ ছাড়া উন্মুক্ত স্থান ও সড়কে কোনো ধরনের কনসার্ট, নাচ-গান কিংবা বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা যাবে না। একই সঙ্গে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সব বার ও মদের দোকানে মদ ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে।

পুলিশ জানায়, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক বক্তব্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এছাড়াও উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো, প্রতিযোগিতামূলক বা বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানো, জয় রাইড পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আগত নারী পর্যটকদের ইভটিজিং বা হয়রানির ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

হোটেল ও মোটেল কর্তৃপক্ষকে ইনডোর অনুষ্ঠানের তথ্য এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে জেলা পুলিশের বিশেষ শাখা ডিএসবিকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব বিধি-নিষেধ জারি করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় শহরজুড়ে কঠোর পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park