1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

ঝালকাঠি-০১ আসনে বিএনপির ৯জন মনোনয়ন প্রত্যাশী

মো. আতিকুর রহমান
  • প্রকাশ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫


সারাদেশের ২৩৭টি আসনে দলীয় মনোনীত প্রার্থী ঘোষণা করেছে
বিএনপি। সেই ধারাবাহিকতায় ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে সাবেক এমপি ইসরাত
সুলতানা ইলেন ভুট্টোকে মনোনয়ন দেয়া হয়েছে। ঘোষণা দেয়া হয়নি ঝালকাঠি-০১ (রাজাপুর-
কাঠালিয়া) আসনে। কে হচ্ছেন বিএনপি বা বিএনপির সাথে জোটবদ্ধ প্রার্থী সেই
আলোচনা এখন জেলাজুড়ে। বিএনপির দলীয় মনোনয়ন না দিয়ে এ আসনে জোটবদ্ধ প্রার্থীকে
মনোনয়ন দেয়া হতে পারে এমন আলোচনায় রয়েছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর
রহমান ইরান। অপরদিকে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশীরা প্রত্যেকেই মনোনয়নের ব্যাপারে দলীয়
সবুজ সঙ্কেত (গ্রীন সিগনাল) পেয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে
সয়লাব করেছেন। প্রত্যেকের অনুসারী এবং সমর্থকরা সেই পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার করে
অস্তিত্বের জানান দিচ্ছেন অনলাইন প্লাটফর্মগুলোতে। প্রত্যেকেই নিজেকে যোগ্য উল্লেখ করে
মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী।
সংসদীয় আসন ১২৪ ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে ধানের শীষের ভোটই বেশি।
জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকবার জনগণের ভোটেও তা প্রমাণিত হয়েছে। মাঝে মধ্যে
জাতীয় পার্টি (লাঙ্গল) ও আওয়ামীলীগও নির্বাচনে জয়লাভ করে সংসদে প্রতিনিধিত্ব করেছেন।
তবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দুর্গে আঘাত হানতে সর্বাত্মক প্রস্তুতি
নিয়েছে ইসলামী জোটবদ্ধ দলগুলো। তাই বিএনপির ভোটব্যাংক খ্যাত এ জনপদে এই একক
আধিপত্য থাকবে কিনা তা নিয়ে সন্দিহান জনসাধারণ। বাংলাদেশ জামায়াতে ইসলামী,
ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা দলগুলো পৃথক প্রার্থী ঘোষণা করলেও তারা সমন্বয় করে
প্রার্থী দেবে এমন গুঞ্জন রয়েছে মাঠ পর্যায়ে। ইসলামী দলগুলোর সমন্বয়ে প্রার্থী ঘোষণা করা হলে
ভোটের মাঠে বিএনপি বা বিএনপির সাথে জোটবদ্ধ মনোনীত প্রার্থী বড় চ্যালেঞ্জের মুখে
পড়তে পারেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ৮জন নেতা
রয়েছেন।
ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া) আসনটিতে তৎপর আছেন বিএনপির আট নেতা। তারা
সবাই দলের মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে বেশি আলোচনায় আছেনÑ ২০০৮ সালের ৯ম জাতীয়
সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে প্রতিদ্ব›িদ্বতাকারী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী
কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক
সহসাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত ও নিউ ইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি
হাবিবুর রহমান সেলিম রেজা।
এছাড়া জাতীয়তাবাদী গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম,
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিক হাওলাদার, জাতীয়তাবাদী
পেশাজীবী পরিষদের সহ-সভাপতি ও রাজাপুর উপজেলা বিএনপির উপদেষ্টা ড. জাকারিয়া লিংকন,
সদ্য বিএনপিতে যোগ দেওয়া কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান এবং সংবিধান সংস্কার
কমিশনের সদস্য ব্যারিস্টার মইন ফিরোজী প্রচারের মাঠে সরব রয়েছেন। তারা সবাই নানা
কর্মসূচির মাধ্যমে নিজেদের অস্তিত্ব, শক্তি ও সক্ষমতার জানান দিচ্ছেন। জনসংযোগ, ৩১দফা
সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের দোয়া ও সমর্থন কামনা
করছেন। এলাকায় ব্যাপক সাড়াও পাচ্ছেন বলে তারা দাবি করছেন। তাদের মধ্যে প্রচারে এগিয়ে
আছেন বিএনপির কেন্দ্রী নেতা রফিকুল ইসলাম জামাল। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ
নির্বাচনে ধানের শীষ প্রতিক নির্বাচন করে তিনি পরাজিত হন। একই পরিণতি হয়
২০১৮সালে। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখতে গিয়ে জেল
জুলুম-হামলা-মামলার শিকার হয়েছি। বার বার কারাবরণও করেছি। দলের দুর্দিনে নেতাকর্মীদের
পাশে ছিলাম। তাই আমি মনে করি দল এবার আমাকে মনোনয়ন দিয়ে এই ত্যাগের মূল্যায়ন করবে।
২৩৭ আসনে মনোনীত প্রার্থী ঘোষণার বিষয়ে তিনি বলেন, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া)
আসনে বিএনপির সকল নেতাকর্মীদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমি আশ্বস্ত হয়েছি

ইনশা আল্লাহ আমি ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করবো। সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য
অনুরোধ করছি।’
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, ফ্যাসিবাদ বিরোধী
আন্দোলন সংগ্রামে সবসময়ই সম্মুখ সাড়িতে ছিলাম। একাধিকবার মামলা, হামলার শিকার
হয়ে কারাবরণও করেছি। বিএনপির সাথে জোটবদ্ধই ছিলাম। জোটের শীর্ষ নেতৃবৃন্দের কাছে
ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনটির দাবী করেছি। সেই ক্ষেত্রে জোটের মূল্যায়ন করলে
আমাকেই এ আসনটিতে মনোনয়ন দেবেন শীর্ষ নেতৃবৃন্দ।
তিনি আরো বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশের তিনশ
আসনের মধ্যে ২৩৭টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। ৬৩টি
আসনে জোটবদ্ধ দলগুলোর জন্য বাকি রেখেছেন। এজন্য ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া)
আসনে লেবারপার্টির চেয়ারম্যান হিসেবে আনারস প্রতীকে আমিই মনোনয়ন পাবো বলে
শতভাগ আশা প্রকাশ করেন তিনি।
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত বলেন, কিশোর বয়স থেকেই শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে অংশগ্রহণ করি। জগন্নাথ
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক,
জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে
অংশ নিয়েছি। ফ্যাসিবাদী সরকারের মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। দলের পাশে
সবসময় ছিলাম, আছি এবং থাকবো। দলীয় স্বার্থে মনোনয়ন পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।


বিএনপির মনোয়ন প্রত্যাশী সেলিম রেজা বলেন, ‘দেশের বাইরে অবস্থান করলেও
ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সর্বদা জাগ্রত ও সক্রিয় ছিলাম। এ কারণে বিভিন্ন সময় রোষাণলেও
পড়ি। দেশে পরিবারের লোকজনকেও হয়রানির শিকার হতে হয়। আশা করি, নিরাশ করবে না।’
ইঞ্জিনিয়ার রেজাউল বলেন, একযুগ ধরে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ জনসেবামূলক বিভিন্ন
কাজ করে জনগণের মন জয় করেছি। এরপরও চারবার দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হই। এবার আশা করি দল আস্থা রাখবে।
দুটি উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে এ আসনে ভোটের মাঠের লড়াই নিয়ে দলীয় হাইকমান্ড
যোগ্য প্রার্থী বিবেচনা করছে বলে শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন।
ক্যাপশনঃ- ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে মনোনয়ন প্রত্যাশী (উপরে বাঁ থেকে)
রফিকুল ইসলাম জামাল, ডা. মুস্তাফিজুর রহমান ইরান, গোলাম আজম সৈকত, হাবিবুর রহমান
সেলিম রেজা, ড. জাকারিয়া লিঙ্কন, ব্যারিস্টার মইন ফিরোজী, ইঞ্জিনিয়ার একেএম রেজাউল
করীম, কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান, রফিক হাওলাদার।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park