1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঝালকাঠি সদর হাসপাতালের টিউবওয়েল ও পাম্প অকেজো চরম দুর্ভোগে  রোগী ও স্বাস্থ্যকর্মীরা – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

ঝালকাঠি সদর হাসপাতালের টিউবওয়েল ও পাম্প অকেজো চরম দুর্ভোগে  রোগী ও স্বাস্থ্যকর্মীরা

মোঃ খলিলুর রহমান মনির
  • প্রকাশ শনিবার, ৬ জুলাই, ২০২৪

 ঝালকাঠি প্রতিনিধি> ঝালকাঠি সদর হাসপাতালে পানির চরম সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন পর্যন্ত সবগুলো টিউবওয়েল বিকল হয়ে পড়ে আছে। ৪ জুলাই বৃহস্পতিবার  রাত থেকে হাসপাতালটির পানি সরবরাহের পাম্পটিও নষ্ট হাওয়ায় সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা দৈনন্দিন প্রয়োজনীয় কাজ ও তৃষ্ণা মেটাতে না পেরে অসুস্থ হয়ে পরছে। অথচ কর্তৃপক্ষের সেদিকে কোন খেয়ার নেই বলে অভিযোগ রোগী ও স্বজনদের। জরুরী বিভাগের কর্মরত স্টাফ ও নার্সরা জানায়, তারা চাঁদকাঠি চৌমাথা ও গুরুধাম মসজিদের টিউবওয়েল থেকে পানি এনে পান করছে।

রোগীর স্বজন চামটা এলাকার  হাসিনা বেগম , বেশাইনখান এলাকার শ্যামল, ও চরভাটারাকান্দার লিয়া আক্তার বলেন, হাসপাতালের কোথাও বিন্দুমাত্র পানির ব্যবস্থা নেই। আমরা পানির তৃষ্ণায় ছটফট করছি। হাসপাতালের বাহিরে মসজিদের পাশে একটি টিউবওয়েল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে খাবার পানি সংগ্রহ করতে হয় বা কিনে পানি খেতে হয়। একটি সরকারি হাসপাতালে এভাবে সকল টিউবওয়েল নষ্ট হয়ে পড়ে আছে দেখার কেহ নেই।

সরেজমিনে দেখা যায় হাসপাতালে দুই পাশে দুইটি ও ডায়রিয়া ওয়ার্ডের পাশে একটি টিউবওয়েল নষ্ট হয়ে পড়ে আছে। বৃহস্পতিবার রাত থেকে হাসপাতালে পানি তোলার বৈদ্যুতিক পাম্প মেশিনটিও নষ্ট। এছাড়াও হাসপাতালে ছোট ছোট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানো থাকলেও সেগুলো সবগুলো অচল থাকার কারণে তা কোন কাজে আসছে না রোগীদের।

হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের কর্তব্যরত স্টাফ ও নার্সরা বলেন, এখানে টিউবওয়েল নষ্ট হয়ে পরে রয়েছে অনেক দিন। তাই কোন খাবার পানির ব্যবস্থা নেই। আমরা বাসা থেকে পানি নিয়ে আসি। বৃহস্পতিবার রাত থেকে সরবরাহ লাইনেও পানি নেই।

টিউবওয়েল নষ্টের বিষয়ে গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী সমরজিৎ সিং বলেন, তিনটি টিউবওয়েলই সচল করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সমস্যা হয়েছে কিনা তা আমার জানা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ  এ বিষয়ে আমাকে কিছু জানায়নি। আমি আপনার মাধ্যমেই বিষয়টি জানতে পেরেছি। ঠিক করার জন্য লোক পাঠাচ্ছি।

পানির পাম্প নষ্টের বিষয়ে ঝালকাঠি গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহামুদ হাসান শাওন বলেন, পানির পাম্প ও তার পুড়ে গেছে আমরা সারাদিন সচল করার জন্য চেষ্টা করছি। নুতন একটি পাম্প বসিয়েছিলাম তাতেও কাজ হচ্ছে না। অন্য আরেকটি পাম্প নিয়ে এসেছি রাত পর্যন্ত কাজ করে যাচ্ছি। আশা করছি খুব শীঘ্রই পানির সমস্যা দূর করতে পারব।

পানি সংকটের বিষয় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহমেদ বলেন, সমস্যা হওয়ার সাথে সাথে গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। গণপূর্ত বিভাগ সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে। আশা করি খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park