রাজধানীতে ঝটিকা মিছিলের অভিযোগে চলতি বছরের প্রথম ১০ মাসে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার বিকেলে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
সাম্প্রতিক অভিযানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আজকের (শুক্রবার) অভিযানে শেরেবাংলা নগর থেকে ১৮ জন, বিজয়নগর থেকে ১৩ জন, খিলক্ষেত থেকে ৪ জন, উত্তরার ৯ নম্বর সেক্টর থেকে ২ জন, বাড্ডা, বনানী ও তেজগাঁও এলাকা থেকে ৩ জন করে মোট ৪৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তালেবুর রহমান বলেন, ঢাকার বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এসব ব্যক্তি ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন। কারা তাদের অর্থায়ন করছে, সে বিষয়েও তদন্ত চলছে। যারা আর্থিকভাবে সহায়তা করছেন, তারাও আইনের আওতায় আসবেন।
তিনি আরও বলেন, এসব ঝটিকা মিছিলের মাধ্যমে রাজধানীতে আতঙ্ক সৃষ্টি ও রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তবে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।