জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ গেজেট জারি করে।
এর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় জুলাই সনদের বাস্তবায়ন অনুমোদন করা হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ গেজেট জারির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নের মাধ্যমে দেশে রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে।