1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সুনামগঞ্জে গ্রাফিতি প্রদর্শনী অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সুনামগঞ্জে গ্রাফিতি প্রদর্শনী অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

৩১ জুলাই ২০২৫, বুধবার—জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে এবং বর্ষপূর্তি উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী গ্রাফিতি প্রদর্শনী। “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” এর অংশ হিসেবে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এ আয়োজনটি সম্পন্ন হয়।

প্রদর্শনী উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় অতিরিক্ত জেলা প্রশাসকগণ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব জাকির হোসাইন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জুলাই মাসের গণআন্দোলনের ইতিহাস ও দেশের রাজনৈতিক জাগরণের প্রতিচ্ছবি তুলে ধরতেই এই গ্রাফিতিগুলো তৈরি করা হয়। প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা তাদের রঙ, তুলিতে ফুটিয়ে তোলেন ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত।

আয়োজকরা জানান, এই প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্মকে দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে জানানোর পাশাপাশি সৃজনশীলতার মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য সফল হবে বলে তারা আশাবাদী।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অন্যান্য কার্যক্রম আগামী দিনগুলোতেও চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park