1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামালপুর বিভিন্ন উপজেলায় নাশকতার মামলায় আ.লীগের  ৬ নেতা গ্রেফতার – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

জামালপুর বিভিন্ন উপজেলায় নাশকতার মামলায় আ.লীগের  ৬ নেতা গ্রেফতার

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ রবিবার, ৩ আগস্ট, ২০২৫

জামালপুরের বিভিন্ন উপজেলা থেকে নাশকতার মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও্্ও সেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ ৬ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০২ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 ১ আগস্ট গভীর রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে, সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক রকিবুল ইসলাম ফরহাদ, জামালপুর শহর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আয়নাল হক, মাদারগঞ্জ উপজেলার কড়াই চড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আদারভিটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মেলান্দহের কুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেদ মিয়া (৪৩) এছাড়া বকশীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মহসিন বকশী রয়েছে।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন উপজেলায় দায়ের হওয়া নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরে গতকাল 

  আটককৃতদের জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের  প্রেরণ করলে বিঙ বিচারক আসামিদের কারাগারে প্রেরণ করেন ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park