1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে বাক-বিতন্ডা, অবশেষে বাবার হাতে মাদাকাসক্ত ছেলে খুন নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রাম মাঠ দিবস অনুষ্ঠিত বন্দরে এমআর ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা, পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতরে ডাকসু নেতার ওপর হামলা নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ ইন্টারসিটি স্টপেজ দৌলতপুরে করার জন্য রেল মন্ত্রণালয়ে কুয়েট ভিসির আবেদন

জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে যখন জাতীয় সংসদ নির্বাচন হবে, সেদিনই গণভোটও অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের ধারাবাহিকতা ও লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না।”

তিনি আরও জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে ইতোমধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ অনুমোদন করা হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের অন্যতম প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করা। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং তা সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park