1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চন্দ্রগঞ্জে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ অপরাধী গ্রেপ্তার – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

চন্দ্রগঞ্জে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ অপরাধী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

ডেস্ক রিপোর্ট : লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ধরা পড়েছে দুই কুখ্যাত অপরাধী। সোমবার (২ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার করা হয় মোঃ রাসেল (২৭) ও মোঃ ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমন (৩৫) কে।

জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেনের নির্দেশে অভিযানগুলো পরিচালিত হয়।গ্রেপ্তার মোঃ রাসেল দেওপাড়া নূর মিয়া বেপারী বাড়ির আবদুল খালেকের ছেলে। অপরদিকে ইসমাইল হোসেন কংশনারায়নপুর এলাকার আঃ রব চৌধুরী বাড়ির সিরাজ মিয়ার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের নেতৃত্বে চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাসেলের দেওয়া তথ্যে স্থানীয় মোল্লা বাড়ি জামে মসজিদের পেছনের একটি পরিত্যক্ত ঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, অপহরণ, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, একইদিন দত্তপাড়া এলাকায় আরেকটি অভিযানে মাদক ব্যবসায়ী বেলজিয়াম সুমনের কাছ থেকে দুই রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি এবং ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজীম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park