1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চকরিয়ায় মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শোলাকুড়িতে সনাতন ধর্মের বারো তীর্থি মেলায় হাজারো মানুষের ঢল জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়বে না: ধর্মমন্ত্রী কায়কোবাদ শ্রীপুরে বিদ্যালয়ের মাটি ভরাটে অনিয়ম: তেলিহাটি ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার মাদক উদ্ধার ৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট

চকরিয়ায় মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ আইয়ুব
  • প্রকাশ রবিবার, ৩ আগস্ট, ২০২৫

চকরিয়া উপজেলার চিরিংগা বাজারে ভোক্তা স্বার্থ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্টটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দে, যিনি তাঁর কার্যকর ও সাহসী ভূমিকায় ইতোমধ্যে জনসাধারণের আস্থা অর্জন করেছেন।

অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যর মূল্য অসামঞ্জস্য পাওয়ায় কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ৬টি দোকানকে মোট ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, ব্যবসায়ীদেরকে নিয়মিত হালনাগাদকৃত মূল্য তালিকা প্রদর্শন ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দে’র নেতৃত্বে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়। তাঁকে সহায়তা করেন কক্সবাজার কৃষি বিপণন কর্মকর্তা এবং চকরিয়া থানা পুলিশ

 প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park