1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ কম দামে ওষুধ বিক্রি: কলাপাড়ায় ফার্মেসি বন্ধ সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত, সোমবার প্রকাশ হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাঠালেন তারেক রহমান দেশে হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১ হাজার ছাড়াল শিরীন শারমিনকে সামনে রেখে নতুন আওয়ামী লীগ গঠনের চেষ্টা ব্যর্থ হবে: গোলাম মাওলা রনি

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

এ.এম.আইয়ুব
  • প্রকাশ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং রেললাইন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সোমবার (২৪ নভেম্বর) সকালে রেললাইনের পাশে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মোফাজ্জল হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে রেলওয়ে পুলিশের ইনচার্জ শাহজালাল ঘটনাস্থলে পৌঁছালে লাশটি তার কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের বরাতে এসআই মোফাজ্জল হোসেন জানান, রাতে কয়েকজন লোক ওই ব্যক্তিকে রেললাইনের ওপর বসে থাকতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি দ্রুতগতির ট্রেনের নিচে পড়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে এ এলাকায় কোনো ট্রেন থামে না। সম্ভবত লাইনের ওপর বসে থাকা অবস্থায় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। মরদেহের পাশে কোনো পরিচয়পত্র বা ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া যায়নি।

রেলওয়ে পুলিশের ইনচার্জ শাহজালাল বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল সম্পন্ন করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় উদ্ঘাটনে আমরা কাজ করছি।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park