1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গ্যাঞ্জাম চাইলে গ্যাঞ্জাম হবে, তখন পরিস্থিতি কন্ট্রোলে থাকবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামের পথে ‘এমটি নিনেমিয়া’ ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম, ৩০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির আভাস সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার

গ্যাঞ্জাম চাইলে গ্যাঞ্জাম হবে, তখন পরিস্থিতি কন্ট্রোলে থাকবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত এনসিপির মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তার অধিকাংশ ভোটারই ‘জেন-জি’ প্রজন্মের এবং তারা ভোট দিতে দৃঢ়প্রতিজ্ঞ। কেউ যদি অকারণে পরিস্থিতি উত্তপ্ত করতে চায়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তার সমর্থকরা শাপলা প্রতীকে ভোট দিতে উৎসাহিত এবং কেউ যদি তাদের সঙ্গে ঝামেলা করতে চায়, তাহলে তারা তাতে জড়িয়ে পড়তে পারে। তখন পরিস্থিতি আর তাদের নিয়ন্ত্রণে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি গণঅভ্যুত্থানের সময়ের প্রসঙ্গ টেনে বলেন, সেসময়ও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে ছিল না।

তিনি আরও বলেন, জেন-জি ভোটারদের ক্ষেপানো উচিত নয় এবং তাদের সুষ্ঠুভাবে ভোট দিতে দিতে দেওয়া প্রয়োজন। নারীরা দলে দলে ভোট দিতে আসছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের সঙ্গে কোনো ধরনের ঝামেলা করা উচিত নয়।

এনসিপির এই নেতা বলেন, কেউ অস্থিরতা তৈরি করতে চাইলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজনে শক্ত হাতে দমন করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, তাকে দেওয়া প্রতিটি ভোট মূলত ওসমান হাদি ভাইয়ের পক্ষেই যাবে এবং তার বিজয় মানেই ওসমান হাদি ভাইয়ের বিজয়। শাপলা প্রতীকের প্রতি মানুষের ব্যাপক সমর্থনে কেউ কেউ ভীত হয়ে পড়ছে বলেও তিনি দাবি করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জেন-জি ভোটারদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পাচ্ছেন, তা তাকে আরও উৎসাহিত করছে। তারা তার জন্য অনেক রাত জেগে কাজ করেছেন এবং ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলেও তিনি জানান।

নির্বাচনে কোনো কারণে পরাজিত হলেও বর্তমানের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করবেন বলে অঙ্গীকার করেন তিনি। সরকার দলের সঙ্গে একসঙ্গে কাজ করবেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা তার ওপর হামলার চেষ্টা করেছিলেন, তাদের তিনি আগেই ক্ষমা করে দিয়েছেন এবং ভবিষ্যতে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park