1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ  – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ 

আলামিন
  • প্রকাশ শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক তুহিনকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক জাকেরুল মওলা, জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, সম্প্রতি চাঁদাবাজি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর পরিকল্পিতভাবে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। এঘটনা শুধু সাংবাদিক সমাজের জন্য নয়, সমগ্র দেশের গণমাধ্যমের জন্য একটি ভয়ংকর বার্তা। বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। পেশাগত দায়িত্ব পালনের সময় যেন কোনো সাংবাদিক হুমকি বা হামলার শিকার না হন, সে বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং সাংবাদিক নির্যাতন ও হত্যার বিরুদ্ধে সর্বস্তরের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park