1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন

সানোয়ার হোসেন
  • প্রকাশ শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি হয়। এটি কেন্দ্রীয় মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আল আমীন তালুকদার। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ ইউনুস মিয়া ও রমাপদ চক্রবর্তী, প্রভাষক জসিম উদ্দিন মোল্লা, সিনিয়র শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, হেফাজতে ইসলামের নেতা কামান, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা ফয়সাল আহমদ জিহাদী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও কোষাধ্যক্ষ মোঃ মোছাব্বির, সাংবাদিক ডা. সাইদুর রহমান জিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে জাতির বিবেক রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park