1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি: সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

গলাচিপা প্রতিনিধি
  • প্রকাশ শুক্রবার, ১৬ মে, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের নির্মম হত্যা ও এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গলাচিপা সরকারি কলেজে অবস্থান কর্মসূচি পালন ও কালো ব্যাজ ধারণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ সকাল ১১:০০ মিনিটে গলাচিপা সরকারি কলেজের মূল ফটকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, সাম্যের মতো মেধাবী ছাত্রনেতাকে প্রকাশ্যে হত্যা দেশের শিক্ষাঙ্গনের জন্য এক ভয়ংকর বার্তা। তারা এই ঘটনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে দায়ী করে অবিলম্বে পদত্যাগের দাবি জানান।

এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, “শিক্ষাঙ্গনে যে দখলদারিত্ব ও দলীয় দমনের পরিবেশ তৈরি হয়েছে, তা শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে। আমরা নিরাপদ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই।”

অবস্থান কর্মসূচিতে গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সকল হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park