পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। ২১ শে এপ্রিল সোমবার বিকেল ৫ টা ৩০ মিনিটের সময় হিলফুল ফুজুল সেবা সোসাইটি, পানপট্টির প্রচার ও সর্বস্তরের তাওহীদি জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল হয়।

ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই, ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো করতে হবে, এই স্লোগানে মুখরিত হয় বিক্ষোভ মিছিল। মিছিল শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা ইসরায়েলী পণ্য বয়কট করার দাবী জানান, প্রয়োজনে ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেন, এজন্য ফিলিস্তিনি ভিসা শিথিল করার দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা এম এ জলিল, প্রধান উপদেষ্টা হিলফুল ফুজুল সেবা সোসাইটি পানপট্টি, মাওলানা মোঃ হেলাল উদ্দিন ইমাম ও খতিব তহসিল জামে মসজিদ গলাচিপা, হাফেজ মাওলানা মিজানুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলাম গলাচিপা উপজেলা শাখা, মোঃ বেল্লাল হোসেন সভাপতি হিলফুল ফুজুল সেবা সোসাইটি পানপট্টি প্রমুখ।