1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গণভোটের বৈধতা আছে, অবৈধ বলছি না: সালাহউদ্দিন আহমদ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশা প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ চাই: সংসদে ক্ষোভ প্রকাশ নাহিদ ইসলামের নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বাংলাদেশিদের ভারতের ভিসা প্রদানে শিগগিরই ইতিবাচক পরিবর্তনের আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর গোবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে শিরোপা জিতলো ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ সেনবাগ সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী মীর কাশেম দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন নোয়াখালী সদরে ডিবির অভিযানে ৩ জুয়াড়ি গ্রেপ্তার রুয়েটে পরীক্ষায় অনিয়মের দায়ে পাঁচ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার

গণভোটের বৈধতা আছে, অবৈধ বলছি না: সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোট অধ্যাদেশ অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে এবং এর আইনগত বৈধতা রয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এটিকে অবৈধ বলা হচ্ছে না।

রবিবার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চতুর্থ তফসিলে যখন বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডকে দু-একটি ব্যতিক্রম ছাড়া বৈধতা দেওয়া হবে, তখন সেটি নিজেই লেজিটিমেট বা বৈধ হিসেবে গণ্য হবে।

তিনি আরও বলেন, নতুন করে ওই অধ্যাদেশকে আইন করার প্রয়োজন নেই। কারণ এর ভিত্তিতে সরাসরি গণভোট আয়োজন করা হবে না। তবে যদি গণভোট করতে হয়, তাহলে সাংবিধানিকভাবে বা সংবিধানের বাইরে আলাদা একটি আইন পাস করতে হবে।

জাতীয় সংসদের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী ৩০ দিনের মধ্যে জারি করা সব অধ্যাদেশ নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে মাত্র ১২–১৩ দিনের মধ্যে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে কাজ সম্পন্ন করতে হয়েছে, যা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং।

তিনি জানান, সময় স্বল্পতার কারণে কিছু বিলের কপি ও তুলনামূলক বিবরণী সংসদে উপস্থাপনের আগে পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। এ বিষয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করা হলে কার্যপ্রণালী বিধি অনুযায়ী সময় মার্জনার ক্ষমতা প্রয়োগ করা হয়।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, অধ্যাদেশ পর্যালোচনায় গঠিত বিশেষ সংসদীয় কমিটি তাদের প্রতিবেদনে ১৩৩টি অধ্যাদেশকে কয়েকটি ভাগে বিভক্ত করেছে। এর মধ্যে ৯৮টি অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ করা হয়েছে। ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে বিল আকারে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া কিছু অধ্যাদেশ সংশোধন, রহিত বা সংরক্ষণের সুপারিশ করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park