1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কোম্পানীগঞ্জে কৃষি অফিসে দুদকের অভিযান – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা: স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে স্বামী বিদেশে, দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ চৌমুহনীতে পূবালী ব্যাংক ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ গ্রাম্য সালিশে মারপিটের জেরে গৃহবধূর আত্মহত্যা, গ্রেপ্তার ৩ লাকসামে যুবকের মরদেহ উদ্ধারহত্যা না আত্মহত্যা, মৃত্যু নিয়ে ধুম্রজাল! চট্টগ্রাম বন্দরে এক দিনে এলো ১ লাখ ১ হাজার টন ডিজেল, ৮ দিনের চাহিদা পূরণ হবে

কোম্পানীগঞ্জে কৃষি অফিসে দুদকের অভিযান

 বি চৌধুরী (তুহিন)
  • প্রকাশ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
কোম্পানীগঞ্জে কৃষি অফিসে দুদকের অভিযান

 কৃষি যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম, কৃষকদের জন্য প্রদত্ত কৃষি ঋণ ও কৃষি ভর্তুকির অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদফতরের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা অফিসে অভিযান চালিয়েছ দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৪নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত দুদক নোয়াখালী কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল নোমান ও ইন্সপেক্টর মো. ইদ্রিসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদফতর কোম্পানীগঞ্জের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে বিভিন্ন সময় হারভেস্টার মেশিনসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম, কৃষকদের জন্য প্রদত্ত কৃষি ঋণ ও কৃষি ভর্তুকির অর্থ আত্মসাৎ, রাজস্ব খাত ও পুষ্টি বাগান প্রকল্পে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুদকের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল নোমান বলেন, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য-উপাত্তগুলো প্রধান কার্যালয় প্রেরণ করা হবে। প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park