1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ

কুড়িগ্রামে কাল থেকে শুরু হচ্ছে  তিন-দিনব্যাপী ইজতেমা ,আজ থেকে মুসল্লীরা আসছেন

আসলাম উদ্দিন আহম্মেদ
  • প্রকাশ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম জেলার ধরলা নদীর পাড়ে অবস্হিত আল্লামা ফজলুল করীম (রহঃ)জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আগামীকাল ৮ ফেব্রুয়ারী  বৃহস্পতিবার দুপুর থেকে তিন দিনব্যাপী ইজতেমা আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে।

বাংলাদেশ মুজা‌হিদ ক‌মি‌টির আয়োজনে ইজতেমার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জোহরের নামাজের পর প্রধান অতিথি মুফ‌তি সৈয়দ মুহাম্মদ রেজাউল ক‌রিম (পীর সাহেব চরমোনাই)এর বয়ানের মাধ্যমে ইজতেমার উদ্বোধন করবেন। আগামী রোববার ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে বলা জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ইজতেমা প্রাঙ্গণে তিন শতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। ইজতেমার সদস্য সচিব মাওলানা আব্দুল মোমিন জানান, আগামীকাল বুধবার থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন।

মুস‌ল্লিদের জন্য অজু ও গোসলখানাসহ পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। আগত মুস‌ল্লিদের স্বাস্থ্য সেবায় ফ্রি মে‌ডিকেল চেকআপের ব্যবস্থা রাখা হয়েছে, রয়েছে মেডিকেল টিম।

ইজতেমা এন্তেজামিয়া কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা মোস্তাফিজুর রহমান জানান, তিন দিনব্যাপী ইজতেমায় চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম ও  অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি আঃ রহীম সাহেব সহ দেশ বরেণ্য আলেমগন বয়ান পেশ করবেন।কুড়িগ্রাম সদর থানা পুলিশের ওসি মাসুদুর রহমান জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে  ইজতেমা ময়দানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। সবসময় ইজতেমা ময়দান পুলিশের নজরদারিতে থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park