1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে বাণিজ্যিক উদ্দেশ্য নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দোকানঘর নির্মাণ  

আনোয়ার হোসেন
  • প্রকাশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

অবৈধভাবে বিদ্যালয়ের ফলদ গাছ কেটে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে নীলফামারীর কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজমের বিরুদ্ধে। তিনি এমপিও নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে গোপনে বিদ্যালয়ের সামনে দোকনঘর নির্মাণ করায় এলাকাবাসি ও অভিভাবকদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, বিদ্যালয়ের সামনে দোকানঘর নির্মাণের জন্য প্রধান সড়ক সংলগ্ন বিদ্যালয় মাঠের দুটি কাঁঠাল গাছ কেটে নেয়। পরে বিদ্যালয়ের সভাপতি ইএনও’র নিদের্শে প্রধান শিক্ষক অজ্ঞাত নামা আসামি উল্লেখ করে থানায় গাছ কাটার মামলা দেয়।

কিছুদিন যেতে না যেতেই মোটা অংকের জামানতের টাকার বিনিময়ে সেখানে গোপনে দোকানঘর নির্মাণ করেন। বিদ্যালয়ের সিংহভাগ অবকাঠামো পিছনে ফেলে সম্মুখভাগের সৌন্দর্য বিনষ্ট করে দোকানঘর নির্মাণের বিষয়টি সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় উঠে। এর আগে ওই স্থানে দোকানঘর নির্মাণের প্রতিবাদে স্থানীয়রা  মানববন্ধন ও বিক্ষোভ  করলে প্রধান শিক্ষক সেখানে দোকানঘর নির্মাণ না করার অঙ্গীকারনামা দেন। এছাড়া প্রধান সড়ক সংলগ্ন বিদ্যালয়ের ২৮টি দোকানঘর বরাদ্দের মোটা অংকের জামানত ও দীর্ঘদিন ধরে ভাড়ার টাকা প্রধান শিক্ষক তছরুপ করেছে বলে ওই বিদ্যালয় সংশ্লিষ্টরা জানায়।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম বেসরকারি স্কুল-কলেজের জনবল  কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ এর ৫.৩ (গ) অনুচ্ছেদ অমান্য করে দোকানঘর নির্মাণের বিষয়ে জানান, সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলামের ইন্ধনে সহকারী শিক্ষক সবুজসহ অন্যান্যরা আমার কোন নির্দেশনা মানেনা। বিদ্যালয়ের জমিতে দোকানঘর নির্মাণ ও জামানত-ভাড়া আদায়সহ সব কিছু ওনারাই করেন। এছাড়া, বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমি বিদ্যালয়ের কোন টাকা গ্রহণ করি না, তাই জামানত ও ভাড়ার টাকা তছরুপ করার প্রশ্নই উঠেনা। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া এর সঙ্গে একাধিকবার যোগের চেষ্ঠা করেও তার বক্তব্য জানা যায়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park