1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি, সংসদে অভিযোগ প্রধানমন্ত্রীর বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার, বৈঠক শেষে জানালেন সড়ক পরিবহনমন্ত্রী দেশে প্রতিদিন হার্ট অ্যাটাকে অন্তত ৭০০ জনের মৃত্যু, এনসিডি নিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে: প্রতিমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েন প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট ১৫০ টাকা নির্ধারণ, জানালেন তথ্য উপদেষ্টা ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পরও বেড়েছে তেলের দাম, অস্থির শেয়ারবাজার পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ও পদায়ন

কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

আনোয়ার হোসেন
  • প্রকাশ শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে ইটের খোয়ার পরিবর্তে কয়লা দিয়ে সিসি ঢালাই দেওয়ার প্রতিবাদে শনিবার(১০জানুয়ারি)দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসি। বড়ভিটা বাজার হতে কচুকাটা পর্যন্ত ৬.৯ কিমি সড়কের সংস্কার কাজের পশ্চিমপাড়া নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সামসুজ্জামান সামু,ওমর ফারুক ও আফজাল হোসেন প্রমূখ।

মানববন্ধনে বক্তাগণ বলেন, মিক্সার গাড়িতে করে নিয়ে আসা পরিত্যক্ত কয়লা ও সিমেন্ট মিশ্রিত মালামাল দিয়ে ৪ ইঞ্চি সিসি ঢালাই দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন অনিয়মের প্রতিবাদ করলে চাঁদাবাজির ভয়-ভীতি দেখায়।

পরদিন এলাকাবাসির বাধার মুখে কান্দুরামোড় থেকে কয়লা দিয়ে ঢালইয়ের মালামালসহ ৩টি মিক্সার গাড়ি ফেরত নিয়ে যায়। জানা যায়, আমিনুল ও মোস্তাফিজার জেভি ঠিকাদারি প্রতিষ্ঠান ৯ কোটি ৩৫ লাখ টাকায় ওই সড়কের সংস্কার কাজ পায়। অনিয়মের কারণে এলাকাবাসির বাধার মুখে কাজ বন্ধ থাকায় ঠিকাদার ও তার লোকজনের দেখা না মেলায় তাদের বক্তব্য জানা যায়নি।

উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, ওই সড়কের কান্দুরামোড় এলাকায় কয়লা দিয়ে যে সিসি ঢালাই দেওয়া হয়েছিল তা ভেঙ্গে ফেলা হয়েছে। আর বড়ভিটা পশ্চিমপাড়া এলাকায় যে সিসি ঢালাই সড়কে হয়েছে সেটা ল্যাব টেষ্টের পর সিদ্ধান্ত দেওয়া হবে। এদিকে কয়লার সিসি ঢালায়ের ওপরে কিছু স্থানে যে আরসিসি’র ঢালাই দেওয়া হয়েছে এর সিদ্ধান্ত কী হবে। এমনটি হয়নি বলে তিনি দাবি করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park