1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

কিশোরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর  ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত 

আনোয়ার হোসেন
  • প্রকাশ শুক্রবার, ৩০ মে, ২০২৫

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ আজ ০ মে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর  ৪৪তম শাহাদাৎ বার্ষিকী। এ দিনটি  বাঙালি জাতীর ইতিহাসে এক শোকাকুল  ও কলঙ্কময়ের দিন।

এ শোককে শক্তিতে পরিণত করে নীলফামারীর কিশোরগঞ্জে  মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ইসলামী ভাব গাম্ভীর্য পরিবেশে  পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন  স্টেডিয়াম চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময়  সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও  ক্ষণজন্মা মহান পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর একাত্তরের রণাঙ্গনে  মহান স্বাধীনতার ঘোষণা  ও  রাষ্ট্র পরিচালনার নানা কৃতিত্ব  ও অবদান তুলে  ধরে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি  আব্দুল্লাহ  আল মামুন, সেক্রেটারি একে,এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠিনক  সম্পাদক দেলোয়ার হোসেন, যুব দলের সভাপতি মাহমুদুল হক টিপু, সেক্রেটারী আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম, কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ আলম বাবু, ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক রোবায়েদ ইবনে  রুবেল, মহিলা দলের সেক্রেটারী রোকসানা সাথী প্রমুখ।

অন্যান্যদের মধ্যেও  বিভিন্ন ইউনিয়ন থেকে আগত  নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিশেষে  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর রুহের মাগফেরাত ও  বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময়  নেতাকর্মীদের  আমিন আমিন ধ্বনিতে  মোনাজাত স্থল  মুখরিত হয়ে ওঠে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park