1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

কিশোরগঞ্জে মাকে মারধর করে রক্তাক্ত  করার দায়ে ছেলের ৬মাসের কারাদণ্ড 

আনোয়ার হোসেন
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে এক গর্ভধারিণী মমতাময়ী মাকে সাইকেলের চেইন দিয়ে নির্মমভাবে মারধর করে রক্তাক্ত করার দায়ে পাষণ্ড ছেলে হাফিজুল ইসলাম (৩৭)কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন  ভ্রাম্যমাণ  আদালত। গতকাল বুধবার দিনগত রাতে  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও প্রীতম সাহা এ কারাদণ্ড প্রদান করেন। দণ্ডিত যুবক  উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামের মৃত্যু ফজলার রহমানের ছেলে। জানা গেছে, বুধবার দিনগত রাতে হাফিজুল ইসলাম  তার মাকে সাইকেলের চেইন দিয়ে  নির্মমভাবে মারধর করে রক্তাক্ত করেন। এ ন্যাক্কারজনক  ঘটনা ইউএনওকে অবগত করলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পৌঁছে সংশ্লিষ্ট আইনে পাষণ্ড যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অপরাধীর সাজা প্রাপ্ত হওয়ায়  স্থানীয়দের মাঝে  স্বস্তির বারতা  বয়ে আনে এবং এহেন কর্মকাণ্ডে মানবপ্রেমী ইউএনও’র ভূয়সী প্রশংসা করেন তারা। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  ইউএনও প্রীতম সাহা  কারাদণ্ডের  বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park