1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

কিশোরগঞ্জে দীনি এতিম শিক্ষার্থীদের মাঝে এ্যাডকিউ এর শীতবস্ত্র বিতরণ

আনোয়ার হোসেন
  • প্রকাশ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে শীতার্ত   দীনি  হতদরিদ্র ও এতিম  শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (৮জানুয়ারী) দুপুরে উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন এ্যাডকিউ এর সহায়তায় ও মিডিয়া পার্টনার বিডি নিয়েলা নিউজ ও বাংলার গণজাগরণের সার্বিক তত্ত্বাবধানে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মধ্য  রাজিব চেংমারী  জামিয়াতুল উলুম  মাদ্রাসা ও এতিম খানার ২৫ জন  হতদরিদ্র ও এতিম  দীনি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসাবে ব্লেজার  বিতরণ করা হয়।

শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন উপজেলা এ্যাডকিউ এর সভাপতি আব্দুল  মান্নান, অত্র প্রতিষ্ঠানের মোহতামিম  মুফতি আব্বাস আলী, এ্যাডকিউ এর সদস্য  মোজাম্মেল হক নয়ন প্রমুখ। শীতবস্ত্র পেয়ে দীনি শিক্ষার্থীদের চোখে- মুখে ফুটে উঠে খুশির ঝিলিক।

এসময় মোহতামিম আব্বাস আলী বলেন দীনি শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ একটি পুণ্যময় কাজ। যা অসহায় ও শীতার্তদের কষ্ট লাঘব করে এবং ইসলামে ইবাদত হিসেবে গণ্য হয়। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park