1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে স্বামী-স্ত্রীসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক  – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

কিশোরগঞ্জে স্বামী-স্ত্রীসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক 

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • প্রকাশ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে স্বামী স্ত্রীসহ ৩ জন অজ্ঞান পার্টির সদস্যকে আটক করে বৃহস্পতিবার দুপুরে করাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগের দিন  রাতে উপজেলার মাগুড়া ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ী এলাকায় চালকে অজ্ঞান করে চার্জার অটো ছিনতাইকালে তাদেরকে  আটক করা হয়।আটকৃতরা হলেন,জেলার সৈয়দপুর পৌরসভার মুন্সি পাড়ার আব্দুল মান্নানের ছেলে নিরব ইসলাম (৩৮) ও তার  স্ত্রী রুপা আক্তার (৩৫), একই এলাকার  সাহেব আলীর স্ত্রী রেশমা বেগম (২০)। এলাকাবাসী সূত্রে জানা গেছে,বুধবার  রাতে ওই অজ্ঞান পার্টির সদস্যরা দক্ষিণ সিঙ্গেরগাড়ী এলাকায়  চালককে অজ্ঞান করে তার  চার্জার অটো ছিনতাই করে সটকে পড়ার সময় আশপাশের লোকজন তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে  পুলিশ সেখান থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। তারা আরো জানায়, এ চক্রটি  দীর্ঘদিন ধরে  উপজেলার বিভিন্ন এলাকায় যাত্রীবেশে চার্জার আটোতে উঠে  কৌশলে জুস,পানিসহ বিভিন্ন খাবার খাইয়ে চালককে অজ্ঞান করে আটো ছিনতাই করেন।কিশোরগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, বুধবার  রাতে অজ্ঞান পার্টি চক্রের ৩সদস্যকে  আটক করে  বৃহস্পতিবার দুপুরে  নিয়মিত মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park