
নীলফামারীর কিশোরগঞ্জে স্বামী স্ত্রীসহ ৩ জন অজ্ঞান পার্টির সদস্যকে আটক করে বৃহস্পতিবার দুপুরে করাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগের দিন রাতে উপজেলার মাগুড়া ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ী এলাকায় চালকে অজ্ঞান করে চার্জার অটো ছিনতাইকালে তাদেরকে আটক করা হয়।আটকৃতরা হলেন,জেলার সৈয়দপুর পৌরসভার মুন্সি পাড়ার আব্দুল মান্নানের ছেলে নিরব ইসলাম (৩৮) ও তার স্ত্রী রুপা আক্তার (৩৫), একই এলাকার সাহেব আলীর স্ত্রী রেশমা বেগম (২০)। এলাকাবাসী সূত্রে জানা গেছে,বুধবার রাতে ওই অজ্ঞান পার্টির সদস্যরা দক্ষিণ সিঙ্গেরগাড়ী এলাকায় চালককে অজ্ঞান করে তার চার্জার অটো ছিনতাই করে সটকে পড়ার সময় আশপাশের লোকজন তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। তারা আরো জানায়, এ চক্রটি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় যাত্রীবেশে চার্জার আটোতে উঠে কৌশলে জুস,পানিসহ বিভিন্ন খাবার খাইয়ে চালককে অজ্ঞান করে আটো ছিনতাই করেন।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, বুধবার রাতে অজ্ঞান পার্টি চক্রের ৩সদস্যকে আটক করে বৃহস্পতিবার দুপুরে নিয়মিত মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park