1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কার কতো আইডিয়া, চলুন বিতর্ক করি: জামায়াত আমীর – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি, সংসদে অভিযোগ প্রধানমন্ত্রীর বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার, বৈঠক শেষে জানালেন সড়ক পরিবহনমন্ত্রী দেশে প্রতিদিন হার্ট অ্যাটাকে অন্তত ৭০০ জনের মৃত্যু, এনসিডি নিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে: প্রতিমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েন প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট ১৫০ টাকা নির্ধারণ, জানালেন তথ্য উপদেষ্টা

কার কতো আইডিয়া, চলুন বিতর্ক করি: জামায়াত আমীর

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের মানুষকে ভালো সেবা দিতে কার কতো কার্যকর ও বাস্তবসম্মত আইডিয়া আছে, তা নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে উন্মুক্ত বিতর্কের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সহিংসতার পথ পরিহার করে ভাবনার লড়াইয়ের মাধ্যমে রাজনীতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, সহিংসতা নয়, যুক্তি ও আইডিয়ার প্রতিযোগিতার মাধ্যমে প্রমাণ করি কে দেশের মানুষের জন্য সবচেয়ে ভালো সেবা দিতে পারে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। স্ট্যাটাসে প্রতিপক্ষদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, তিনি সবাইকে স্বাগত জানান এবং ভাবনার লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানান, যাতে দেশের মানুষের কল্যাণে সবচেয়ে কার্যকর নীতিমালা প্রণয়ন করা যায়।

তিনি বলেন, নীতিমালা নিয়ে বিতর্ক করা, মানুষের কথা শোনা এবং জনগণের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমেই একটি শক্তিশালী ও জনমুখী রাজনীতি গড়ে উঠতে পারে। এই প্রক্রিয়ায় কে জনগণের জন্য বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে, তা প্রমাণের সুযোগ সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন তিনি।

জামায়াত আমীর আরও বলেন, জামায়াতে ইসলামী প্রতিদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে আলোচনা ও শোনার একটি ভিন্ন ধারার চর্চা গড়ে তুলছে। অতীতেও দেশের মানুষ সহিংসতা প্রত্যাখ্যান করেছে, এখনও করছে এবং ভবিষ্যতেও করবে উল্লেখ করে তিনি বলেন, সহিংসতার বাইরে থেকেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park