1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

কর্ণফুলীতে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

এম মনির চৌধুরী রানা 
  • প্রকাশ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের কর্ণফুলি নদীর হালদা মোহনা থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর। রবিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেখা যায়, কিছু জেলে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করছে। এসময় জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা

উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান বলেন, “জেলেদের বারবার সতর্ক করার পরও তারা নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিল। যা দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। তাই জব্দ করা জাল ধ্বংস করা হয়েছে।

অভিযানে বোয়ালখালী থানা পুলিশের একটি টিম ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park