1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কমলগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে ধলাই নদীর প্রতিরক্ষা বাধে ধস – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

কমলগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে ধলাই নদীর প্রতিরক্ষা বাধে ধস

রাজু দত্ত
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

কমলগঞ্জ প্রতিনিধি> কমলগঞ্জের মুণিপুরী পল্লীর ঘোড়ামারায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যায় প্রায় ৫০ ফুট এলাকা জুড়ে এ ধস দেখা দেয়। নদীর প্রতিরক্ষা বাঁধে ধস দেখা দেওয়ায় এলাকাবাসী উদ্বিগ্ন।

ধস দেখা দেওয়ায় ঘোড়ামারা গ্রামসহ নদীর দুপাড়ের কয়েকটি গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।স্থানীয়রা জানান, বাঁধের পাশে ধলাই নদী থেকে বালু উত্তোলন করা হয় প্রতিনিয়ত। কিছুদিন পূর্বে বাঁধের অন্যস্থানে মেরামত কাজ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের তালিকাভূক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান শাহজালাল এন্টারপ্রাইজ বালু উত্তোলন করে। তখন স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী বাঁধা দিলেও তাদের দেয়া বাঁধা উপেক্ষা করে বালু উত্তোলন করা হয়।

বুধবার দুপুর থেকে টানা বর্ষণের পর বিকালে হঠাৎ করেই নদীর প্রতিরক্ষা বাঁধে ধস দেখা দেয়। উজানের ঢলে যে কোনো সময় নদীর পানি বৃদ্ধি ফেলে মুহুর্তেই এলাকা প্লাবিত হবে। বাঁধ ধসে পড়ায় পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা।আলাপকালে ঠিকাদারি প্রতিষ্ঠান শাহজালাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সালিক মিয়া বলেন, বালু উত্তোলনে করায় বাঁধ ধসের কোন কারন হতে পারেনা।

আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে আমি বালু উত্তোলন করছি। শুধু আমি নয় এর আগেও একাদিক ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধ মেরামতের জন্য নদী থেকে বালু উত্তোলন করেছেন। স্থানীয় আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন,শুকুরউল্লা এলাকার ব্রীজের পাশে ঘোড়ামারায় ধলাই প্রতিরক্ষা বাঁধে প্রায় ৫০ ফুট এলাকা জুড়ে এ ধস দেখা দেওয়ায় ঘোড়ামারা গ্রামসহ নদীর দুপাড়ের কয়েকটি গ্রামের মানুষ চলাচল বন্ধ রয়েছে।

ধস ঠেকানোর জন্য তাৎক্ষণিকভাবে ধসে পড়া বাঁধে খুঁটি পুঁতে এ পথে চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। তিনি দ্রুত সময়ের মধ্যে বাঁধটি মেরামত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানিয়েছেন।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজারের উপ সহকারী প্রকৌশলী মো. সাকিব হোসেন বলেন, ধসে পড়া বাঁধ সরজমিন পরিদর্শন করে সংশ্লিষ্টদের কাছে স্টিমিট জমা দিয়েছি। বরাদ্ধ পেলে দ্রুত সময়ের মধ্যে বাধঁটি মেরামত করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park