1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ, পুনর্গঠনের পথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা স্বপ্নের শৈশব নাকি স্বাস্থ্যঝুঁকির বেড়াজাল: চর মানিহার আদর্শ গ্রামের শিশুস্বাস্থ্যের বাস্তব চিত্র সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি রামিসা হত্যা মামলা: আজ যুক্তিতর্ক উপস্থাপন

কবিরহাটে আ’লীগের ইউপি চেয়ারম্যান কামাল কোম্পানির বাড়িতে ডাকাতি, বৃদ্ধা মাকে কুপিয়ে লুটপাট!

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২ জুলাই, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন প্রকাশ কামাল কোম্পানীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল কামাল কোম্পানির বৃদ্ধা মা হোসনে আরা বেগমকে (৬৫) কুপিয়ে সাড়ে ৪ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার দিবাগত রাতে ধান সিঁড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ জগদানন্দ গ্রামে এই ঘটনা ঘটে। আহত হোসনে আরা বেগম ওই বাড়ির আবুল কাশেমের স্ত্রী।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর এলাকা ছেড়ে পালিয়ে যায় চেয়ারম্যান কামাল কোম্পানি ও তার পরিবারের অন্য লোকজন। তবে ওই বাড়িতে শুধুমাত্র কামাল কোম্পানির মা থাকতেন। হোসনে আরা বেগমের সাথে সব সময় কয়েক ভরি স্বর্ণ এবং নগদ টাকা থাকতো বলে এলাকার সবাই জানতো। স্থানীয়দের ধারণা চোর বা ডাকাত দলের সদস্যরা আগে থেকেই টার্গেট করে এই ঘটনা ঘটিয়েছে।

গুরুতর আহত বৃদ্ধা হোসনে আরা বেগমের ছোট ছেলে মাইনুদ্দিন জানান, বাড়ির টিনের ঘরে তার মা একাই থাকতেন। রাতে অজ্ঞাত ডাকাত দল তাদের ঘরে প্রবেশ করে বলে তিনি ধারণা করছেন। ডাকাত দল ঘরে ঢুকে নগদ চার লাখ টাকা এবং তার মায়ের নাকে, কানে ও গলায় থাকা সাড়ে চার ভরি স্বর্ণের জিনিস খুলে নেয়। এতে তার নাক, কান ও গলার বিভিন্ন অংশ ছিঁড়ে যায়। এসময় ডাকাত দলের সদস্যদের চিনে ফেললে তারা তার মাথায় কুপিয়ে জখম করে। রাতেই স্থানীয়দের সহযোগিতায় আহত বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি আরও বলেন, বর্তমানে জখম প্রাপ্ত তার মা পপুলার হাসপাতালের লাইফ সাপোর্ট রয়েছেন। তার অবস্থা এখনও সঙ্কামুক্ত নয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park