1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ এর মনোনয়ন পত্র সংগ্রহ

এ.এম. আইয়ুব
  • প্রকাশ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার -১(চকরিয়া – পেকুয়া) আসনে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধানের শীষের প্রার্থী  বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারই প্রেস সচিব মো: ছফওয়ানুল করিম।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপায়ন দেবে এর কাছ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষের প্রার্থী হিসেবে সালাহউদ্দিন আহমেদ এর পক্ষে প্রেস সচিব মো: ছফওয়ানুল করিম মনোনয়নপত্র সংগ্রহ করেন।মনোনয়নপত্র সংগ্রহ শেষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উন্নয়নের প্রতীক ‘ধানের শীষে’  স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে  সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য,আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ জানিয়ে গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ঘোষিত তফসিল অনুযায়ী,সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা শুরু হবে আগামী ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park