ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম সংগ্রহের সময় বৃদ্ধি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন। এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ছিল সংগ্রহের শেষ দিন।
এ তথ্য এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা এনসিপি থেকে মনোনয়ন পেতে আগ্রহী তারা নির্ধারিত সময়সীমার মধ্যেই কেন্দ্রীয় কার্যালয়ে এসে অথবা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অনলাইনে আবেদন করতে হলে প্রার্থীদের nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ করে জমা দিতে হবে।
– সরাসরি আবেদন করতে হলে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বা দলটির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) এবং বিভাগীয় ১০ সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে যোগাযোগ করে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
দলটি মনে করছে, অতিরিক্ত সময় দেওয়ার ফলে আগ্রহী প্রার্থীদের অংশগ্রহণ আরও বাড়বে এবং মনোনয়ন প্রক্রিয়া আরও সহজ হবে।